Image: International Olympiad in Informatics - 2017
দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি।কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি
কম্পিউটার কিভাবে চলে?কি-বোর্ড,মাউসের একটা বাটনের প্রেসে কম্পিউটারে অনেক কাজ হয়ে যাচ্ছে
এক নিমিশেই!বিষয়টা অনেক ইন্টারেস্টিং তাই না? কিন্তু কেন এমন হচ্ছে?
কম্পিউটারের ভাষা হচ্ছে মেশিন কোড বা যান্ত্রিক ভাষা, যা শুধু ০ এবং ১ দিয়ে লেখা হয়। কম্পিউটার ০
এবং ১ ছাড়া কিছুই বুঝে না। শুধু ০ এবং ১ দিয়ে কোড লিখে সেটা কম্পিউটারকে বুঝানো খুবই কঠিন কাজ।
এই কাজকে সহজ করবার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ভাষার জন্ম হয়েছে।
"Programming is the process of creating a set of instructions that tell a computer how
to perform a task. Programming can be done using a variety of computer "languages,"
such as SQL, Java, Python, and C++" - KhanAcademy
আশা করি এখন প্রোগ্রামিং কি জিনিস তা বুঝতে পেরেছো।কিন্তু এখনো মনে প্রশ্ন জেগে রইলো,"কেন তুমি
প্রোগ্রামিং শিখবে?"প্রোগ্রামিং শিখে তুমি কি করবে তার তালিকা করলে গেলে অনেক লম্বা হয়ে যাবে।ধরো,
তোমার কাছে একটা রেসিং কার আছে,কিন্তু গাড় চালানোর জন্য কোনো জ্বালানি নেই।ঠিক তেমনি
কম্পিউটারকে গাড়ির সাথে তুলনা করতে পারো।প্রোগ্রামিং হচ্ছে গাড়ির জ্বালানী ওরফে চালিকা শক্তি!
একটি নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ(সি,সি++,পাইথন,জাভা) ব্যবহার করে কোড করে তা
কম্পাইল করে(মেশিন কোডে রুপান্তর করবার প্রক্রিয়া)কম্পিউটারের ভাষা,মেশিন ল্যাংগুয়েজ
এ রুপান্তর করে তুমি কম্পিউটার দিয়ে প্রয়োজনীয় কাজ করাতে পারো 😀।খুব আকর্ষণীয় ব্যাপার তাই না
প্রোগ্রামিং এমন এক বৈচিত্রময় জিনিস,একবার কেউ এর কদর বুঝতে পারলে কোনো একঘেয়েমি আসবে না,প্রতিনিয়ত নতুন কিছু করতে পারবে। তোমার মনে হতে পারে প্রোগ্রামিং করে আমি কি করবো?
কম্পিউটারে তো অনেক প্রোগ্রাম বা সফটওয়্যার আছেই যেসব দিয়ে আমি বিভিন্ন কাজ করতে পারি।
ধরো তুমি এমন একটা সিস্টেম করতে চাচ্ছো,যেখানে তুমি কম্পিউটার চালু করবা,কম্পিউটার চালু হবার
পরই তোমার পছন্দের কোনো গান,ভিডিও চালু হয়ে গেল,বিষয়টা চমৎকার তাই না? প্রোগ্রামিং করে তুমি
নিজেই এমন সিস্টেম তৈরি করতে পারবে😀
আমরা হাতে থাকা স্মার্টফোন,কম্পিউটার এসব দিয়ে কি করি?কেউ গান শুনি,গেম খেলি।কিন্তু যদি আমরা
প্রোগ্রামিং শিখতে পারি তাহলে আমরা নিজে নিজেই গেম বানিয়ে সেই গেম খেলতে পারবো😀।শুধু গেম
কেন,তুমি ইচ্ছে করলে তোমার জ্ঞান-বুদ্ধি খাটিয়ে অনেক কিছুই করতে পারবা যা অকল্পনীয়😍
এই সময়ে আমাদের চারপাশের সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে।ডিজিটাল এই যুগের সাথে তাল মিলিয়ে
রাখবার জন্য আমার মনে হয় তোমাদের সকলের প্রোগ্রামিং শেখা জরুরি।সুতরাং সবাই প্রোগ্রামি শেখা শুরু
করে দাও এবং দলে দলে প্রোগ্রামিং শেখো