Programming
ইকরির পাইথন শিক্ষা (পর্ব-২)
পর্ব -২
২। এইদিকে আস, অঙ্ক করি.
ইকরি তুমি হয়তো জান যে কম্পিউটার তৈরি হয়েছিল গননা করার জন্য। এখন চল দেখি
আমাদের পাইথন ভাইয়া অঙ্ক পারে কিনা ?
আগের মত আবার তোমার পাইথন সফটওয়্যারটি ওপেন করে নাউ ।
[বিঃদ্র- এখানে পাইথন সফটওয়্যার বলতে তোমরা IDLE টা ওপেন করিও।
উইন্ডোজ বাটন এ ক্লিক করার পর IDLE লেখে সার্চ দাউ তাহলে পায়ে যাবা ]
তাহলে তোমরা আবার এই রকম দেখতে পারবা ।
Python 3.7.4 (tags/v3.7.4:e09359112e, Jul 8 2019, 19:29:22) [MSC v.1916 32 bit (Intel)] on win32
Type "help", "copyright", "credits" or "license()" for more information.
>>>
**কিছুটা এইরকম আসলেই হবে পুরাপুরি একি নাও হতে পারে।
তো এইখানে এখন দেখি তিন আর তিন এ ছয় হয় কিনা । তো তোমরা নিচের মত
করে লেখে ফেল
>>> print(3+3)
[খেয়াল কর এইখানে আমরা “ “ ব্যাবহার করিনাই কারণ এইগুলা একেকটা সংখ্যা
বা ইন্টিজার ডাটা টাইপ এই সম্পর্কে তোমরা পরবর্তীতে জানবে এখন পর্যন্ত জেনে রাখ
যে সংখ্যা দেখাতেহলে আমাদেরকে “ “ ব্যাবহার করতে হবেনা । যেহেতু ৩+৩ = ৬ যা
একটি সংখ্যা তাই আমরা “ “ ব্যাবহার করিনাই।]
এখন লাইনটি লেখে এন্টার বাটন প্রেস কর তাহলে নিচের মত আসবে
>>> print(3+3)
6
>>>
তাহলে আমরা দেখতে পেলাম যে পাইথন ভাইয়াও আমাদের মত অঙ্ক জানে ।
এখন চাইলে একি রকম তুমি গুন , বিয়োগ , ভাগ ও করাতে পার তোমার পাইথন
ভাইয়াকে দিয়ে।
এক নজরে দেখে নেই তাও
>>> print(6+3) <----- যোগের জন্য
9
>>> print(6-3) <------ বিয়োগের জন্য
3
>>> print(6*3) <------ গুনের জন্য
18
>>> print(6/3) <----- ভাগের জন্য
2.0
>>>
তাহলে ইকরি তুমি এখন পাইথন ভাইয়াকে দিয়ে তোমার হোমওয়ার্ক করিয়ে নিতে পারবা 
৩। ভ্যারিয়েবল
আচ্ছা ইকরি আমরা এতক্ষন ধরে যা শিখলাম তার সাথে একটু কিছু লাগায়ে একটা মজার
প্রোগ্রাম লেখি।
মনে কর তোমাদের ক্লাসে যখনি কেউ প্রবেশ করবে তখনি তাকে তোমার প্রোগ্রাম
হ্যালো বলবে । তাহলে আমাদেরকে প্রথমে যে প্রবেশ করবে তার নাম কোন একটা
জায়গায় সেভ করে রাখতে হবে , নাহলে তোমার প্রোগ্রাম জানবে কেমন করে যে কে
প্রবেশ করতেছে
তাইনা?তো কোড লেখার সময় কোন তথ্য সেভ করে রাখার জন্য
আমরা ভ্যারিয়েবল ব্যাবহার করব ।
এই ভ্যারিয়াবলে আমরা নানা ধরনের জিনিস সেভ করে রাখতে পারি যেমন তোমার নাম ,
তোমার বেস্ট ফ্রেন্ডের নাম , তোমার রোল , তোমার উচ্চতা , সত্য অথবা মিথ্যা ইত্যাদি
ইত্যাদি পরের অংশে তুমি এই বিষয়ে আরও ভাল করে জানতে পারবে ।
তো আস আমরা তোমার নাম ভ্যারিয়েবলে সেভ করে রাখি ।
(পাইথন সফটওয়্যার চালু কর
)
এখন নিচের মত লেখো
>>> name="Ikri"
>>>
লেখা শেষ হলে এন্টার বাটন টিপো । দেখবে কিছু দেখাচ্চেনা কারণ আমরা এখানে
শুধু name নামের ভ্যারিয়েবলে তোমার নাম প্রবেশ করিয়েছি । তাই কম্পিউটার বুঝতেছে
যে হুম ইকরি তার নাম name নামক ভ্যারিয়েবল তৈরি করে সেখানে সেভ করল ।
এখন তার কাজ শেষ ।এখন যদি আমরা প্রিন্ট ফাংশন ব্যাবহার করে তোমার নাম শো
করাতে চাই তাহলে আগের পাঠের মত করে লেখতে হবে আমাদেরকে ।
>>> print(name)
Ikri
>>>
[এখন খেয়াল কর এখানেও কিন্তু আমরা “ “ ব্যাবহার করিনাই । কোন ভ্যারিয়েবল প্রিন্ট
করতে হলে আমাদেরকে “ “ ব্যাবহার করতে হবে না ।]
তাহলে দেখলে তো কিভাবে আমরা ভ্যারিয়াবলে তোমার নাম সেভ করে টা প্রিন্ট করলাম ।
এখন চলে আস প্রথমে বলা প্রোগ্রামের কাছে । ওইখানে বলেছিলাম যে প্রবেশ করবে তার
নাম এর আগে হ্যালো বলবে । তো এইখানে আমাদেরকে প্রত্যেক বার যে প্রবেশ করবে
তার নাম ভ্যারিয়েবলে প্রবেশ করতে হবে । (ইনপুটের মাধ্যমে পরবর্তী পাঠগুলুতে
জানতে পারবে)
তাহলে আমরা দেখি কিভাবে হ্যালো বলব ।
>>> name="Tanjim"
>>> print("Hello",name)
Hello Tanjim
>>>
দেখ এইখানে আমরা Hello তে “ “ ব্যাবহার করেছি কারণ এটি ভ্যারিয়েবল না।
তারপর আমরা , ব্যাবহার করে পরে “ “ ছারাই ভ্যারিয়েবলের নাম লিখেছি ।
তো এইভাবে তুমি হ্যালো জানাতে পারবা।
------------------------------------------------------------------
তো তোমার এখন কাজ হচ্ছে যে ভ্যারিয়েবলের মধ্যে ১৫ এবং ৩৫ এর যোগফল প্রবেশ
করিয়ে তা প্রিন্ট করা । যেন অউটপুট আসে Ans = 50
দেখা হচ্ছে পরবর্তী পরবে ।
Happy Coding!!!


Post a Comment
0 Comments