তাহলে ইকরি তুমি চলে এসেছ আমাদের গ্রুপে । তো আজকে আমরা শিখব পাইথনের সম্পর্কে অল্প একটু । তুমি হয়ত জানো যে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেছি যেমন ধরো তোমার এই মোবাইলটি এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলতেছে এটি কিন্তু একদল দানব প্রোগ্রামার প্রোগ্রামিং করে বানিয়েছে । আবার ফেসবুকের কথাই ধরলাম এইটা তো হঠাৎ আকাশ থেকে পড়েনি মার্ক জুকারবার্গ ভাইয়া তো কোড লেখেই তৈরি করেছে হয়ত তারা পাইথন ব্যবহার করেনি কিন্তু পাইথনের ভাই ব্রাদার পি এইচ পি অথবা গো অথবা সি/সি++ ব্যবহার করেছে । তো যাইহোক আসা করা যায় ভবিষ্যতে পাইথন অনেক জিনিস লিড করবে তাই আমরা এখন থেকেই পাইথন শিখা শুরু করে দিবো 😀 । তাহলে দেরি কিসের চলো শুরু করে দেই।

           ইকরি এখন পাইথন শিখা শুরু করবে সবাই সাইড দিন  


১। শুরুর কথা
ইকরি তোমাকে পাইথন শিখতে গেলে প্রথমে একটি কম্পিউটার লাগবে সাথে লাগবে একটি
সফটওয়্যার  । তো তুমি প্রথমে তোমার কম্পিউটারটি চালু কর ।
তারপর https://www.youtube.com/watch?v=4Rx_JRkwAjY এই ভিডিও টি দেখে পাইথন
সফটওয়্যার ইন্সটল দাও। কোন সমস্যায় পরলে অবশ্যই কমেন্ট করে জানিয়ো 


২। ওহে পৃথিবী
এখন তোমরা তোমার পাইথন সফটওয়্যারটি ওপেন কর। 
তো তুমি জেহুতু প্রোগ্রামিং শিখতেছো তাই সবার আগে পুর পৃথিবীকে একবার হেলো বললে
কেমন হয়।আচ্চা তুমি সেটা প্রোগ্রামিং করেই জানিয়ে দাউ । দেখ তোমার সফটওয়্যারটিতে
নিচের মত কিছু আসছে ।


Python 3.7.4 (tags/v3.7.4:e09359112e, Jul  8 2019, 19:29:22) [MSC v.1916 32 bit (Intel)] on win32
Type "help", "copyright", "credits" or "license()" for more information.
>>> 


এখন তোমার কীবোর্ডের মাধ্যমে লিখ ঃ


print(“Hello World!”)


লেখা শেষ হলে এন্টার বাটন প্রেস কর। তাহলে নিচের মত আসবে। 


>>> print("Hello World!")
Hello World!
>>> 


যদি তোমার লেখা লাইনের নিচে Hello World! লেখা দেখায় তাহলে তোমাকে অভিনন্দন তুমি তোমার
প্রথম প্রোগ্রাম তৈরি করে ফেলেছো। তুমি পুর পৃথিবীকে হেলো বলেছ।
যদি না হয় তাহলে আবার ভাল করে সব লেখ খুব মনোযোগ দিয়ে আবার লেখ ।
অপেক্ষা কর পরবর্তী পর্বের জন্য । ততক্ষন তোমার বাসার সবার নাম এইরকম ভাবে লেখো 😉
#Happy Coding